- জাতীয় নদী রক্ষা কমিশন-এর সর্বশেষ রিপোর্ট অনুসারে, বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে।
- তবে প্রশ্নটি রিয়েল চাকরি পরীক্ষার প্রশ্ন ছিলো তাই প্রচলিত উত্তর হিসেবে ভোলা উত্তর নেওয়া হলো।
বাংলাদেশের নদ-নদী:- নদীমাতৃক বাংলাদেশে ছোট বড় মিলিয়ে ১০০৮ টি নদী প্রবাহিত হচ্ছে।
- পদ্মা-মেঘনা-যমুনা বাংলাদেশের ৩টি প্রধান নদী।
- দেশে নদীপথ রয়েছে: ২২ হাজার কি.মি.।
- নদ আছে ৪টি (ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, আড়িয়াল খাঁ ও কুমার)।
উল্লেখ্য,
- বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা (দৈর্ঘ্য - ৩৪১ কিলোমিটার)।
- বাংলাদেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা ( দৈর্ঘ্য- .০৩২ কিলোমিটার)।
- সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা (৩৬টি উপজেলা)।
- সবচেয়ে বেশি নদ-নদী রয়েছে ঢাকা বিভাগে, ২২২টি।
- সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায়, ৯৭টি।

উৎস: জাতীয় নদী রক্ষা কমিশন।