মূল বিষয়বস্তুতে যান

জাতীয় কর্মসংস্থান নীতি ২০২২ এর উদ্দেশ্য হচ্ছে -

সঠিক উত্তর

উপরের সবগুলো

সঠিক উত্তর: উপরের সবগুলো

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতীয় কর্মসংস্থান নীতি ২০২২:
চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ৫৬ লাখ মানুষকে দক্ষ করে গড়ে তোলার উদ্দেশে ৬ এপ্রিল ২০২২ “জাতীয় কর্মসংস্থান নীতি-২০২২” এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এরপর ১৪ জুলাই ২০২২ তা গেজেট আকারে প্রকাশিত হয়।

মূলনীতি ও লক্ষ্য:
১. কর্মসংস্থান নীতির মূল লক্ষ্য হবে জাতীয় উন্নয়নে সহায়ক যুগোপযোগী, বৈষম্যহীন, অধিকারভিত্তিক, স্ব-উদ্যোগী ও উৎপাদনশীল পূর্ণ কর্মসংস্থান উৎসাহিত করা।
২. দেশের সকল কর্মক্ষম কর্মসংস্থান প্রত্যাশী মানুষের কর্মের সুযোগ সৃষ্টি ও কর্মে নিয়োগের উপায় নির্ধারণ, কর্মসংস্থান এবং কর্মের জন্য জনশক্তিকে উপযুক্ত ও দক্ষ করে তোলার মাধ্যমে বেকারত্বহীন দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এ নীতির লক্ষ্য।

নীতি-উদ্দেশ্য:
১) বাংলাদেশের সকল নারী-পুরুষের অবাধ ও পছন্দমাফিক উৎপাদনশীল পূর্ণ কর্মসংস্থান উৎসাহিত করা।
২) বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম বহুমাত্রিক দক্ষতা সম্পন্ন উৎপাদনমূখী শ্রমশক্তি গড়ে তোলা।
৩) কর্মসংস্থানের ক্ষেত্র চিহ্নিতকরণ ও নতুন ক্ষেত্র সৃষ্টি।
৪) কর্মমুখী শিক্ষা প্রবর্তন ও আত্মকর্মসংস্থান উৎসাহিত করা।
৫) প্রতিটি নারী-পুরুষের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী বৈষম্যহীনভাবে উপযুক্ত কর্মে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা।
৬) অনুসমর্থিত আন্তর্জাতিক দলিলের আলোকে দেশে প্রচলিত আইন অনুযায়ী শোভন কর্মপরিবেশ ও কর্মে নিয়োজিত সকল ব্যক্তির অধিকার নিশ্চিত করা।
৭) কর্মে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে সেবার মানসিকতা সৃষ্টি করা ।


সূত্র: সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কর্মসংস্থানের ক্ষেত্র চিহ্নিতকরণ ও নতুন ক্ষেত্র সৃষ্টি।
  2. কর্মমুখী শিক্ষা প্রবর্তন ও আত্মকর্মসংস্থান উৎসাহিত করা।
  3. কর্মে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে সেবার মানসিকতা সৃষ্টি করা ।
  4. উপরের সবগুলো সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল