‘নেমেসিস’ নাটকের রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নুরুল মোমেন
সঠিক উত্তর
সঠিক উত্তর: নুরুল মোমেন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘নেমেসিস’ নাটকের রচয়িতা- নুরুল মোমেন।
-----------
• 'নেমেসিস’ নাটক:
- নুরুল মোমেন রচিত নেমেসিস নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৪৩ সালের দুর্ভিক্ষ এবং তার সামাজিক প্রভাবকে কেন্দ্র করে লেখা।
- তিনি ১৯৪৪ সালে নাটকটি লিখেন।
- এটি শনিবারের চিঠি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- পরে ১৯৪৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নাটকটি আধুনিক বাংলা নাটকের ইতিহাসে একটি উল্লেখযোগ্য একক অভিনীত নাটক হিসেবে পরিচিত।
- নাটকটিতে যুদ্ধকালীন অসাধু মজুতদার ও চোরাকারবারিদের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে।
-------------------------
• নুরুল মোমেন:
- নুরুল মোমেন ছিলেন একজন শিক্ষাবিদ ও নাট্যকার।
- তাঁর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ২৫ নভেম্বর ১৯০৬ সালে।
- মোমেন সমকালীন সমাজের অসঙ্গতি ও দ্বন্দ্বসমূহকে ব্যঙ্গরসের মাধ্যমে নাটকের বিভিন্ন চরিত্রে বলিষ্ঠভাবে তুলে ধরেছেন, যা তাঁকে একজন বিশিষ্ট নাট্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- তাঁর প্রথম নাটক রূপান্তর ঢাকা বেতারে প্রচারিত হয়।
- তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন ১৬ ফেব্রুয়ারি ১৯৮৯।
• তাঁর অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে:
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন