মূল বিষয়বস্তুতে যান

‘কড়চা’ গ্রন্থটি মূলত কোন মহাপুরুষের জীবনকথা তুলে ধরে?

সঠিক উত্তর

শ্রীচৈতন্যদেব

সঠিক উত্তর: শ্রীচৈতন্যদেব

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘কড়চা’:
- বাংলা সাহিত্যে চৈতন্যদেবের জীবনচর্চার সঙ্গে ‘কড়চা’ শব্দটি নিবিড়ভাবে জড়িত।
- ‘কড়চা’ শব্দের আধুনিক অর্থ হলো দিনলিপি বা ডায়েরি।
- মধ্যযুগীয় বাংলা সাহিত্যে এটি চৈতন্যদেবের (১৪৮৬–১৫৩৩) জীবন ও লীলার বর্ণনা প্রদানের জন্য ব্যবহৃত হয়েছে।
- মূলত শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে কড়চা বলা হয়।

- মুরারী গুপ্ত ও স্বরূপ দামোদারের কল্যাণে চৈতন্যজীবনী গ্রন্থ কড়চা হিসেবে পরিচিতি পায়।
- চৈতন্যচরিতকাব্য প্রথম সংস্কৃত ভাষায় রচিত হয়।
- বাংলা চরিতকাব্যের মধ্যে বৃন্দাবন দাসের ‘চৈতন্যভাগবত’ (১৫৪৬–১৫৫০) প্রথম রচনা, যা চৈতন্যমঙ্গল নামেও পরিচিত।

- এ সময়ের অন্যান্য গুরুত্বপূর্ণ চৈতন্যচরিত কাব্যের মধ্যে রয়েছে গোবিন্দদাসের কড়চা, জয়ানন্দ ও লোচনদাসের চৈতন্যমঙ্গল।
- লোচনদাসের কাব্যে চৈতন্যের বাল্যলীলা এবং মানবিক রূপ বিশেষভাবে চিত্রিত হয়েছে।
- চৈতন্যজীবনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাব্য হলো কৃষ্ণদাস কবিরাজের ‘চৈতন্যচরিতামৃত’।
- এটি চৈতন্যর শেষজীবনের কাহিনী বর্ণনা করে।

- এছাড়া চূড়ামণিদাসের ‘গৌরাঙ্গবিজয়’ ও চৈতন্যজীবনী অবলম্বনে রচিত;
- তবে কেবল প্রথম খণ্ডের অংশ পাওয়া গেছে এবং এটি ষোড়শ শতকে রচিত বলে ধারণা করা হয়।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা ভাষার ইতিহাস, মাহবুবুল আলম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রামানন্দ রায়
  2. শ্রীচৈতন্যদেব সঠিক
  3. বিদ্যাপতি
  4. শিব ঠাকুর

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল