কোন সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো' দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইয়াল্টা সম্মেলন
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইয়াল্টা সম্মেলন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ইয়াল্টা সম্মেলন (Yalta Conference):
- এটি ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি (৭ দিনব্যাপী) অনুষ্ঠিত হয়।
- স্থান: ইয়াল্টা শহর, ক্রিমিয়া উপদ্বীপ (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান ইউক্রেন)।
• অংশগ্রহণ করেন:
- ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (Franklin D. Roosevelt) — মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
- উইনস্টন চার্চিল (Winston Churchill) — যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
- জোসেফ স্তালিন (Joseph Stalin) — সোভিয়েত ইউনিয়নের নেতা।
• প্রধান সিদ্ধান্তসমূহ:
- জার্মানি ও বার্লিনকে ৪টি দখলকৃত অঞ্চলে (Occupation Zones) ভাগ করা হয় — আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে। জার্মানিকে নিরস্ত্রীকরণ (Demilitarization), ডিনাজিফিকেশন (Denazification) এবং যুদ্ধাপরাধীদের বিচার (পরবর্তীতে নুরেমবার্গ ট্রায়াল) করার সিদ্ধান্ত হয়।
- ভেটো ক্ষমতা: এই সম্মেলনেই নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের 'ভেটো' দেওয়ার ক্ষমতা চূড়ান্তভাবে গৃহীত হয়।
- জার্মানির যুদ্ধ ক্ষতিপূরণ (Reparations) নিয়ে আলোচনা, মুক্ত ইউরোপের জন্য গণতান্ত্রিক সরকার গঠনের ঘোষণা।
- স্তালিন জার্মানির পরাজয়ের ২-৩ মাসের মধ্যে জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে সোভিয়েত ইউনিয়নকে কুরিল দ্বীপপুঞ্জ, সাখালিনের দক্ষিণাংশ এবং মাঞ্চুরিয়ায় প্রভাব বলয় দেওয়া হয়।
উৎস: UN ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন