মূল বিষয়বস্তুতে যান

এরিস্টটলের মতানুসারে, সকল বস্তু মূলত কতটি উপাদান দিয়ে তৈরি?

সঠিক উত্তর

৪ টি

সঠিক উত্তর: ৪ টি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রয়ায়ন পরিচিতি:
- মানব সভ্যতার শুরু থেকেই মানুষ রসায়নের জ্ঞান প্রয়োগ করে আসছে।
- প্রাচীন মিশরীয় ও ভারতীয় সভ্যতার যে সকল নিদর্শন পাওয়া গেছে তাতে বিভিন্ন ধাতু যেমন- লোহা, তামা, সোনা ইত্যাদির ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে।
- আবার প্রাচীন যুগের অনেক গুহাচিত্রের সন্ধান পাওয়া গিয়েছে যা থেকে প্রাচীনকালে রং প্রস্তুতি ও তার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
- আনুষ্ঠানিক রসায়ন চর্চা বা তত্ত্বের প্রথম প্রমাণ পাওয়া যায় প্রাচীন গ্রীসে।
- বিখ্যাত গ্রীক দার্শনিক এরিস্টটল খৃষ্টপূর্ব প্রায় ৩০০ অব্দে পদার্থের গঠন ও ধর্ম নিয়ে একটি মতবাদ দেন। এই মতবাদ অনুসারে পৃথিবীর সকল বস্তুই চারটি উপাদান যথা: বায়ু, মাটি, পানি ও আগুন দিয়ে তৈরি এবং সকল বস্তুর মাত্র চারটি ধর্ম আছে যথা- শুকনা, ভেজা, গরম ও ঠাণ্ডা।

- প্রাচীন ও মধ্যযুগে 'আল-কেমি'গণ সস্তা বস্তু থেকে মূল্যবান ধাতু যেমন, স্বর্ণ প্রস্তুতের চেষ্টা করেন। তাছাড়া কিছু 'আল-কেমি' অমরত্বের ঔষধ প্রস্তুতির চেষ্টা চালিয়ে যান, যদিও স্বর্ণ বা অমরত্বের ঔষধ দুটোই 'আল-কেমি'গণ আবিষ্কারে ব্যর্থ হয়। তবুও তাঁদের এই প্রচেষ্টার ফলে নতুন নতুন রাসায়নিক পদার্থের আবিষ্কার ঘটে যা রসায়ন বিদ্যার বিকাশকে বেগবান করে।
- 'আল-কেমি' শব্দটি আরবি 'আল-কিমিয়া' থেকে উদ্ভূত যা দিয়ে মিশরীয় সভ্যতাকে বুঝানো হতো।
- পরবর্তীতে রবার্ট বয়েলের (Robert Boyle) রচিত পুস্তক 'The Skeptical Chemist' প্রকাশের মাধ্যমে আধুনিক রসায়নের বিকাশ শুরু হয়, যা বর্তমানে বিজ্ঞানের অন্যতম প্রধান শাখা হিসেবে প্রতিষ্ঠিত।
- রসায়ন হচ্ছে ভৌত বিজ্ঞানের একটি শাখা যেখানে পদার্থের গঠন, সংযুক্তি, পরিবর্তন, প্রস্তুতি ও ধর্ম নিয়ে চর্চা করা হয়।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৩ টি
  2. ৪ টি সঠিক
  3. ৫ টি
  4. ৬ টি

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল