মেধাবী
Toggle menu

'বৃহৎ' অর্থে প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

সঠিক উত্তর
ডিঙা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায়-
'ডিঙি → ডিঙা' প্রত্যয় সাধিত শব্দটি 'বৃহৎ অর্থে' ব্যবহৃত হয়েছে।
----------------------
• বিভিন্ন অর্থে প্রত্যয় সাধিত কিছু শব্দ:
- যুক্ত অর্থে: টাক → টেকো।
- ভাব অর্থে: ইতর → ইতরামি।
- নৈপুণ্য অর্থে: না → নেয়ে।
- অবজ্ঞা অর্থে: চোর→চোরা।
- বৃহৎ অর্থে: ডিঙি → ডিঙা।
- রোগগ্রস্থ অর্থে: বাত → বেতো।
- পেশা অর্থে: ডাক্তার → ডাক্তারি।
- মালিক অর্থে: জমিদার → জমিদারি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

চোরা
ডিঙা সঠিক
বেতো
নেয়ে

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড