বাংলাদেশ সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১২ অক্টোবর, ১৯৭২
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১২ অক্টোবর, ১৯৭২
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন ১১ জানুয়ারি ১৯৭২।
বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল, ১৯৭২।
বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল ৩৪ জন। একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেন গুপ্ত।
বাংলাদেশ সংবিধান কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। তাকে বাংলাদেশ সংবিধানের জনক বা রূপকার বা স্থপতি বলা হয়।
উৎস: পৌরনীতি ও সুশাসন-একাদশ দ্বাদশ শ্রেণি
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন