মেধাবী
Toggle menu

‘চাষাভূষার কাব্য’ এর রচয়িতা কে?

সঠিক উত্তর
নির্মলেন্দু গুণ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘চাষাভূষার কাব্য:
- ‘চাষাভূষার কাব্য’ নির্মলেন্দু গুণ রচিত একটি কাব্যগ্রন্থ।
- ‘চাষাভূষার কাব্য’ গ্রন্থটির কবিতায় উঠে এসেছে, বহুধাবিভক্ত ধর্মনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি প্রভৃতি। মানুষ মানুষে সৃষ্ট নানা সংঘাত। মানুষ থেকে মানুষের ক্রমাগত দূরে সরে যাওয়া। মানুষের বিপন্নবোধ।
- কবি তাই চাষাভূষার কাব্য গ্রন্থে খুঁজে বেড়ান মানুষ ও মনুষ্যত্বকে।
- এ বইয়ের কবিতাগুলো পাঠককে দাঁড় করাবে সমাজের আয়নার মুখোমুখি।

⇒ নির্মলেন্দু গুণ:
- নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
- বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে।
- তাঁকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো-
• প্রেমাংশুর রক্ত চাই,
• না প্রেমিক না বিপ্লবী,
• দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
• ও বন্ধু আমার,
• চাষাভূষার কাব্য,
• পৃথিবীজোড়া গান,
• দূর হ দুঃশাসন,
• ইসক্রা,
• নেই কেন সেই পাখি,
• মুজিব-লেনিন-ইন্দিরা,
• শিয়রে বাংলাদেশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘চাষাভূষার কাব্য’র মূল বই।

সকল অপশন

রেফারেন্স মাত্র

প্রেমেন্দ্র মিত্র
নির্মলেন্দু গুণ সঠিক
ফররুখ আহমদ
রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড