জাতীয় সংসদ বা 'আইনসভা' সংক্রান্ত বিধান সংবিধানের কোন ভাগে আছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পঞ্চম ভাগে
সঠিক উত্তর
সঠিক উত্তর: পঞ্চম ভাগে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সংবিধানের পঞ্চম ভাগ:
- জাতীয় সংসদ বা 'আইনসভা' সংক্রান্ত বিধান সংবিধানের পঞ্চম ভাগে রয়েছে।
- এটি অনুচ্ছেদ ৬৫ থেকে শুরু করে অনুচ্ছেদ ৯৩ পর্যন্ত আইনসভা সম্পর্কিত অনুচ্ছেদ রয়েছে।
- এই অনুচ্ছেদের আওতায় জাতীয় সংসদ প্রতিষ্ঠা, সংসদ সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা, আইন প্রণয়ন পদ্ধতি এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে।
⇒ বাংলাদেশের সংবিধানের ১১টি ভাগ বা অধ্যায়:
• প্রথম ভাগ: প্রজাতন্ত্র
• দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
• তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
• চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
• পঞ্চম ভাগ: আইনসভা
• ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ
• সপ্তম ভাগ: নির্বাচন
• অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
• নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
• নবম-ক ভাগ: জরুরি বিধানাবলী
• দশম ভাগ: সংবিধান সংশোধন
• একাদশ ভাগ: বিবিধ
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন