মূল বিষয়বস্তুতে যান

'মন নিচুতে নামতে অনিচ্ছুক।' - এই বাক্যের নেতিবাচক রূপ কোনটি?

সঠিক উত্তর

মন নিচুতে নামতে চায় না।

সঠিক উত্তর: মন নিচুতে নামতে চায় না।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'মন নিচুতে নামতে অনিচ্ছুক।' - এই বাক্যের নেতিবাচক রূপ: 'মন নিচুতে নামতে চায় না।'

অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হলে মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে নিচের সাধারণ সূত্রগুলো অবলম্বন করতে হবে:
- 'হ্যাঁ' সূচক বাক্যকে 'না' করতে হলে মূল অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করতে হয়।
- বাক্যে 'না', 'নয়', 'নহে', 'নি', 'নেই', 'নাহি', 'নাই' ইত্যাদি নঞর্থক অব্যয়যোগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে (সমাপিকা ক্রিয়াকে) নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয়।
- প্রয়োজন মতো বাক্যের অন্য শব্দকে 'না' সূচক প্রয়োগ করতে হয়।
- 'না'-বাচক ক্রিয়া ও 'না'-বাচক শব্দ মিলে বাক্যের অস্তিবাচক বা হ্যাঁ-সূচক ভাবটি বজায় রাখতে হয়।
যেমন:

অস্তিবাচক: আপনকার বাণ অল্পপ্রাণ মৃগশাবকের উপর নিক্ষিপ্ত হইবার অযোগ্য।
নেতিবাচক: আপনকার বাণ অল্পপ্রাণ মৃগশাবকের উপর নিক্ষিপ্ত হইবার যোগ্য নহে।

অস্তিবাচক: হৈমন্তী চুপ করিয়া রহিল।
নেতিবাচক:
হৈমন্তী কোনো কথা বলিল না।

অস্তিবাচক:
মন নিচুতে নামতে অনিচ্ছুক।
নেতিবাচক: মন নিচুতে নামতে চায় না।

অস্তিবাচক: টাকায় সব করে।
নেতিবাচক: টাকায় কি না করে?

অস্তিবাচক: তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন, তখন সরকারের কি?
নেতিবাচক: তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন, তখন সরকারের আপত্তি থাকিতে পারে না।

অস্তিবাচক: ভায়ের উচিত কাজ হয়েছে।
নেতিবাচক: ভায়ের অনুচিত কাজ হয়নি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মন নিচুতে নামতে অনিচ্ছুক নয়।
  2. মন নিচুতে নামতে চায়।
  3. মন নিচুতে নামতে ইচ্ছুক।
  4. মন নিচুতে নামতে চায় না। সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল