• অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকরা যেসব দায়িত্ব পালন করে, তাকে কর্তব্য বলে। - নাগরিকের কর্তব্যকে দুভাগে ভাগ করা যায়।
• নৈতিক কর্তব্য: - নৈতিক কর্তব্য মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে সৃষ্টি হওয়ায় এগুলোকে নৈতিক কর্তব্য বলে। -যেমন- - নিজে শিক্ষিত হওয়া - সন্তানদের শিক্ষিত করা, -সততার সাথে ভোট দান, - রাষ্ট্রের সেবা করা, - বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে আসা।
• আইনগত কর্তব্য: - রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। যেমন- - রাষ্ট্রের প্রতি আনুগত্য, - আইন মানা, - কর প্রদান করা।