মারমা: - মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। - এই জনগোষ্ঠীর জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে। - তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত। - তাদের নিজস্ব ভাষা রয়েছে। - এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা। - মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী। - মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম ‘সাংগ্রাই’। - মারমা সম্প্রদায়ের মধ্যে তিন স্তরবিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান। - গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি। - মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হেডম্যান। - সার্কেল প্রধান হলেন রাজা। - গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।