বুদ্ধদেব বসু রবিঠাকুরের কোন কাব্যকে রবীন্দ্র কাব্যের অণুবিশ্ব হিসেবে অভিহিত করেছেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মানসী
সঠিক উত্তর
সঠিক উত্তর: মানসী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বুদ্ধদেব বসু রবিঠাকুরের 'মানসী' কাব্যকে রবীন্দ্র কাব্যের অণুবিশ্ব হিসেবে অভিহিত করেছেন।
--------
• 'মানসী' কাব্য:
- ‘মানসী কাব্যগ্রন্থ (১৮৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকলার পূর্ণপ্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ।
- এই গ্রন্থে তাঁর ব্যক্তিগত অনুভূতি, প্রেম, প্রকৃতি এবং মানবজীবনের বিভিন্ন দিক গভীরভাবে প্রতিফলিত করে।
- বুদ্ধদেব বসু এটিকে রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব হিসেবে অভিহিত করেছেন।
- কাব্যগ্রন্থটি কবির সৃষ্টিশীল শক্তি, অন্তরের সূক্ষ্ম অনুভূতি ও কল্পনার প্রকাশের মাধ্যমে নবদেহ ধারণ করেছে।
- কাব্যগ্রন্থের কবিতাগুলোকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা যায়—
- একদিকে অতীত জীবনের স্মৃতিনির্ভর ও চিন্তাশীল কবিতা,
- অন্যদিকে নবজীবনের উদ্দীপনা, কর্মপ্রেরণা ও আশাবাদের প্রকাশ।
- উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে ‘নিষ্ফল কামনা’, ‘দুরন্ত আশা’, ‘ভুলভাঙা’, ‘কুহুধ্বনি’, ‘মেঘদূত’ ও ‘আত্মসমর্পণ’।
-------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বোচ্চ প্রতিভা ও সর্বসাধারণের প্রিয় ব্যক্তি ছিলেন।
- তিনি ছিলেন সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, উপন্যাসিক, ছোটগল্পকার, প্রবন্ধিক, দার্শনিক, সঙ্গীতরচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী ও শিক্ষাবিদ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১৮৭৮ সালে ইংরেজি সাহিত্যের পাঠের উদ্দেশ্যে তিনি প্রথম ইংল্যান্ড যান।
- তিনি ১৮৮৪ সালে ব্রাহ্মসমাজের দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯০১ সালে শান্তিনিকেতনে স্থায়িভাবে বসবাস শুরু করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কাব্যগ্রন্থের নাম:
- কবিকাহিনী,
- বনফুল,
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী,
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- চৈতালি,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- গীতিমাল্য,
- খেয়া,
- বলাকা,
- মহুয়া,
- পূরবী,
- পুনশ্চ,
- শেষ সপ্তক,
- স্ফুলিঙ্গ,
- ছড়ার ছবি,
- শেষ লেখা,
- আরোগ্য ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন