মেধাবী
Toggle menu

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের পরিবর্তিত নাম কী?

সঠিক উত্তর
সোনালী ব্যাংক পিএলসি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সোনালী ব্যাংকের নাম পরিবর্তন:
- সোনালী ব্যাংক লিমিটেডের নতুন নাম সোনালী ব্যাংক পিএলসি
- এখন থেকে সোনালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তিত হয়ে সোনালী ব্যাংক পিএলসি নামে কার্যক্রম চলবে।
- ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করেছে ব্যাংকের শেয়ারহোল্ডাররা।
- বিশেষ সাধারণ সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌস, ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালকরা, সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং কোম্পানী সেক্রেটারি তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
- সংশোধিত কম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে।
- নতুন ধারায় সীমিতদায় পাবলিক কম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
- ব্যাংক কম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কম্পানির নাম ও সংঘ স্মারক পরিবর্তন করতে হবে।
- এ জন্য সোনালী ব্যাংকের নাম পরিবর্তন করে সোনালী ব্যাংক পিএলসি করা হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক কালেরকণ্ঠ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সোনালী ব্যাংক পিএলসি সঠিক
সোনালী ব্যাংক জিএলসি
সোনালী ব্যাংক এনএলসি
সোনালী ব্যাংক পিএলসিপি

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড