বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস নিচের কোন প্রাণীটির মাধ্যমে ছড়ায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইঁদুর
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইঁদুর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
হান্টাভাইরাস:
- হান্টাভাইরাস হলো ইঁদুরজাতীয় প্রাণীবাহিত এক ধরনের ভাইরাস, যা মানুষের মধ্যে গুরুতর রোগ সৃষ্টি করতে পারে।
- সাধারণত সংক্রমিত ইঁদুরের প্রস্রাব, মল বা লালা শুকিয়ে বাতাসে মিশে গেলে সেই কণা শ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করে সংক্রমণ ঘটায়।
বিরল ক্ষেত্রে সংক্রমিত ইঁদুরের কামড় বা আঁচড়ের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে।
- হান্টাভাইরাসের কারণে প্রধানত দুটি গুরুতর রোগ দেখা যায়।
- এর একটি হলো হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম, যা ফুসফুসকে আক্রান্ত করে।
- HPS-এর প্রাথমিক লক্ষণ হিসেবে ক্লান্তি, জ্বর ও পেশিতে ব্যথা দেখা যায়, পরে মাথাব্যথা, মাথা ঘোরা, কাঁপুনি এবং পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
- রোগের অগ্রগতির সঙ্গে সঙ্গে কাশি ও শ্বাসকষ্টের মতো জটিল উপসর্গ তৈরি হতে পারে।
- CDC-এর তথ্য অনুযায়ী, HPS-এ শ্বাসপ্রশ্বাসজনিত উপসর্গ দেখা দিলে মৃত্যুর হার প্রায় ৩৮ শতাংশ।
- হান্টাভাইরাসের আরেকটি গুরুতর রোগ হলো হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম, যা মূলত কিডনিকে আক্রান্ত করে।
- হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম-এর জটিল পর্যায়ে নিম্ন রক্তচাপ, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং কিডনি বিকলতা দেখা দিতে পারে, যা রোগীকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট ও বিবিসি বাংলা পত্রিকার রিপোর্ট।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন