মূল বিষয়বস্তুতে যান

'দরজায় হাতি বাঁধা'- এখানে 'দরজায়' কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর

অধিকরণে সপ্তমী বিভক্তি

সঠিক উত্তর: অধিকরণে সপ্তমী বিভক্তি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'দরজায় হাতি বাঁধা' - বাক্যের ক্রিয়াপদকে 'কোথায়' দিয়ে প্রশ্ন করলে 'দরজায়' উত্তর পাওয়া যায়, তাই এটি অধিকরণ কারক।
- 'দরজায়' শব্দটিতে সপ্তমী বিভক্তি অর্থাৎ 'য়' বিভক্তি যুক্ত হয়েছে।
অর্থ্যাৎ,
• 'দরজায় হাতি বাঁধা' - অধিকরণে ৭মী বিভক্তি।

• অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ 'এ', 'য়', 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়,তা-ই অধিকরণ কারক।
যেমন -
- আধার (স্থান): আমরা প্রতিদিন কলেজে যাই।
- কাল (সময়): প্রভাতে সূর্য উঠে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
  2. কর্মকারকে সপ্তমী বিভক্তি
  3. অধিকরণে সপ্তমী বিভক্তি সঠিক
  4. অপাদানে সপ্তমী বিভক্তি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল