'ফুলের গন্ধে বাগান ভরে আছে।' - নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অপাদান কারকে ষষ্ঠী
সঠিক উত্তর
সঠিক উত্তর: অপাদান কারকে ষষ্ঠী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'ফুলের গন্ধে বাগান ভরে আছে।' - নিম্নরেখ শব্দটি অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন:
- গাছ থেকে পাতা পড়ে। (বিচ্যুত)
- দুধ থেকে দই হয়। (গৃহীত)
- খেজুর রসে গুড় হয়। (জাত)
- পাপে বিরত হও। (বিরত)
- দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। (দূরীভূত)
- বিপদ থেকে বাঁচাও। (রক্ষিত)
- সোমবার থেকে পরীক্ষা শুরু। (আরম্ভ)
- বাঘকে ভয় পায় না কে? (ভীত)
• অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
• প্রথমা বিভক্তি:
- গাড়ি ঢাকা ছাড়ল।
• দ্বিতীয়া বিভক্তি:
- বাবাকে বড্ড ভয় পাই।
• পঞ্চমী বিভক্তি:
- শুক্রবার থেকে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু।
• ষষ্ঠী বিভিক্তি:
- এখানে বাঘের ভয় নেই।
- ফুলের গন্ধে বাগান ভরে আছে।
- চোরের ভয়ে ঘুম আসে না।
• সপ্তমী বিভক্তি:
- তিলে তৈল হয়।
- বীজে গাছ জন্মে।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন