• 'নাখোশ'- ফারসি শব্দ।
- 'নাখোশ' শব্দে 'না' উপসর্গটি একটি ফারসি উপসর্গ।
- 'নাখোশ' শব্দটিতে ‘না' উপসর্গটি 'না' অর্থে ব্যবহৃত হয়েছে।
বিদেশি উপসর্গ: - আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
অন্যদিকে,
উপকূল, প্রভাব - শব্দ দুটির 'উপ' এবং 'প্র' তৎসম উপসর্গ।
কদবেল - শব্দের 'কদ্' বাংলা উপসর্গ।
উৎস:
১। ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
২। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।