বাংলাদেশের সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ নির্ধারণ করা হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দ্বিতীয় ভাগে
সঠিক উত্তর
সঠিক উত্তর: দ্বিতীয় ভাগে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• রাষ্ট্র পরিচালনার মূলনীতি:
- বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ ৮ থেকে ২৫ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ নির্ধারণ করা হয়েছ।
- এর মধ্যে সুনির্দিষ্টভাবে ৮ নং অনুচ্ছেদে মূলনীতিসমূহের সাধারণ ঘোষণা ও প্রয়োগের কথা বলা হয়েছে।
- যেখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে প্রধান ৪টি মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
- ৮ থেকে ২৫ নং অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং অন্যান্য আনুষঙ্গিক নীতিগুলো বিস্তারিত বর্ণিত আছে।
• সংবিধানের ৮ নং অনুচ্ছেদ: মূলনীতিসমূহ
১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে।
(২) এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না৷
⇒ বাংলাদেশের সংবিধানের ১১টি ভাগ বা অধ্যায়:
• প্রথম ভাগ: প্রজাতন্ত্র
• দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
• তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
• চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
• পঞ্চম ভাগ: আইনসভা
• ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ
• সপ্তম ভাগ: নির্বাচন
• অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
• নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
• নবম-ক ভাগ: জরুরি বিধানাবলী
• দশম ভাগ: সংবিধান সংশোধন
• একাদশ ভাগ: বিবিধ
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন