মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি ইন্টারনেটের সংযোগ পদ্ধতি?

সঠিক উত্তর

সবগুলোই

সঠিক উত্তর: সবগুলোই

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আই সি টি ১ নম্বর

কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ইন্টারনেটের সংযোগ পদ্ধতি:
- বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলো হলো-
১. ডায়াল আপ সিস্টেম (Dial-Up System),
২. আইএসডিএন (ISDN),
৩. ব্রডব্যান্ড (Broadband),
৪. ওয়াই-ফাই (Wi-Fi),
৫. ওয়াইম্যাক্স (WiMax) ইত্যাদি।

• ডায়াল আপ সিস্টেম:
- এ ধরনের পদ্ধতিতে কম্পিউটারের সাথে টেলিফোন লাইন ও মডেম সংযুক্ত থাকে।
- কম্পিউটার মডেমের মাধ্যমে টেলিফোন লাইনের মাধ্যমে নির্দিষ্ট আইএসপি (ISP) বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে সংযোগ স্থাপন করে।
- তবে ডায়াল আপ পদ্ধতিটি তুলনামূলক সহজ কিন্তু ইন্টারনেটের স্পিড তুলনামূলকভাবে অনেক কম।

• আইএসডিএন:
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

• ব্রডব্যান্ড:
- এ ধরনের সার্ভিস সিস্টেম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রদান করে থাকে।
- ব্রডব্যান্ড সিস্টেমে ডেটা ট্রান্সমিশন বা আদান- প্রদানের হার অনেক বেশি।
- তুলনামূলকভাবে ব্যয়বহুল।

• ওয়াই-ফাই:
- Wi-Fi-এর পূর্ণরূপ হচ্ছে Wireless Fidelity।
- Wi-Fi হলো তারবিহীন এক ধরনের প্রযুক্তি, যা রেডিও ওয়েব ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করে।
- তবে Wi-Fi এ ২.৪ গিগাহার্টজ (GHz) ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ ব্যবহার করা হয়।

• ওয়াইম্যাক্স:
- WiMAX-এর পূর্ণরূপ হলো World Wide Interoperability for Microwave Access.
- বহনযোগ্য কম্পিউটার এবং মোবাইল ফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার সুবিধাকে ওয়াইম্যাক্স প্রযুক্তি বলে।
- এটি একটি তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ডায়াল আপ সিস্টেম
  2. আইএসডিএন
  3. ব্রডব্যান্ড
  4. সবগুলোই সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
আই সি টি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আই সি টি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

  2. 2কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  3. 3

    ১০১১১০ বাইনারি নাম্বারে সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?

  4. 4

    নিচের কোনটি multi-tasking operation system নয়?

  5. 5

    ‘Gitanjali’ of Rabindranath Tagore was translated by___

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল