বাংলায় সুবেদারী শাসন কে প্রতিষ্ঠা করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইসলাম খান
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইসলাম খান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ ইসলাম খান বাংলায় সুবেদারী শাসন প্রতিষ্ঠা করেন।
ইসলাম খান:
- ইসলাম খান ছিলেন বাংলার অন্যতম সফল মুঘল সুবাহদার।
- সম্রাট জাহাঙ্গীর তাঁকে ‘ইসলাম খান’ উপাধি প্রদান করেন।
- বাংলায় এসে তিনি বুঝতে পারেন যে বারো ভূঁইয়া ও আফগান শক্তিকে দমন না করলে মুঘল শাসন সুসংহত করা সম্ভব নয়।
- কৌশলগত কারণে তিনি রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর।
- শক্তিশালী নৌবাহিনী গঠন করে তিনি ভাটি অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করেন।
- মুসা খানের নেতৃত্বাধীন বারো ভূঁইয়াদের পরাজিত করে সমগ্র বাংলায় মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে খাজা উসমান ও অন্যান্য আফগান নেতাদেরও পরাজিত করে তাদের প্রতিরোধের অবসান ঘটান।
- তাঁর সময়ে যশোর, বাকলা, ভুলুয়া, কামরূপসহ বিভিন্ন অঞ্চল মুঘল শাসনের অধীনে আসে।
- তিনি পরাজিত জমিদার ও সামন্তদের মুঘল প্রশাসনের আওতায় এনে স্থিতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন।
- বাংলাকে কার্যকরভাবে মুঘল সাম্রাজ্যের অংশে পরিণত করার জন্য ইসলাম খানকে বাংলায় মুঘল শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়।
- ১৬১৩ সালে ভাওয়ালে তাঁর মৃত্যু হয়।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন