মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষণা করা হয়েছে?

সঠিক উত্তর

অনুচ্ছেদ ৭

সঠিক উত্তর: অনুচ্ছেদ ৭

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• দেশের সর্বোচ্চ আইন:
- বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃত।
- সংবিধানের ব্যাখ্যা, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং কোনো আইন বা কার্যকলাপ যদি সংবিধানবিরোধী হয় তাহলে তা বাতিল ঘোষণা করার দায়িত্ব ও ক্ষমতা সুপ্রিম কোর্টের।
- এ কারণে সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক, রক্ষক ও ব্যাখ্যাকারক বলা হয়।
- সুপ্রিম কোর্টের দুটি বিভাগ (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) সম্মিলিতভাবে সংবিধানের মর্যাদা রক্ষা করে।

⇒ আইনি ভিত্তি বা সাংবিধানবিক ক্ষমতা:
• সংবিধানের ৭ অনুচ্ছেদ: সংবিধানকে সর্বোচ্চ আইন ঘোষণা করা হয়েছে।
• সংবিধানের ১০২ অনুচ্ছেদ: কোনো আইন বা সরকারি আদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে সুপ্রিম কোর্ট তা বাতিল করার ক্ষমতা রাখে।

⇒ অনুচ্ছেদ ৭: সংবিধানের প্রাধান্য
(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

অন্যদিকে,
অনুচ্ছেদ ৫: রাজধানী।
অনুচ্ছেদ ৮: মূলনীতিসমূহ।
অনুচ্ছেদ ১৫: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান ও বিচার বিভাগীয় বাতায়ন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অনুচ্ছেদ ৫
  2. অনুচ্ছেদ ৭ সঠিক
  3. অনুচ্ছেদ ৮
  4. অনুচ্ছেদ ১৫

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল