বাংলা সাহিত্যে ‘রামায়ণ’ অনুবাদকারী প্রথম মহিলা কবি কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চন্দ্রাবতী
সঠিক উত্তর
সঠিক উত্তর: চন্দ্রাবতী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলা সাহিত্যে ‘রামায়ণ’ অনুবাদকারী প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী।
-----------------------------
• চন্দ্রাবতী:
- মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান নারী কবি হিসেবে চন্দ্রাবতী বিশেষভাবে স্বীকৃত।
- তিনি ষোড়শ শতকে (আনু. ১৫৫০–১৬০০ খ্রি.) কিশোরগঞ্জ অঞ্চলে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ছিলেন মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাস।
- তাঁদের নিবাস ছিল বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার পাঠবাড়ী বা পাতুয়ারী গ্রামে।
- চন্দ্রাবতী রামায়ণ, মলুয়া, দস্যু কেনারামের পালাসহ আরও কাব্য ও অসংখ্য লোকগীতি রচনা করেন।
- তাঁর গানে ষোড়শ শতকের সামাজিক ও মানবিক বাস্তবতার স্পষ্ট প্রতিফলন দেখা যায়।
- লোককথা ও গীতিকাব্যে চন্দ্রাবতীর জীবন কাহিনি গভীরভাবে যুক্ত।
- শৈশব থেকেই তিনি জয়চন্দ্র নামক এক ব্রাহ্মণ যুবকের প্রতি অনুরক্ত ছিলেন.
- পরিণত বয়সে তাঁদের বিবাহ স্থির হয়।
- কিন্তু জয়চন্দ্র অন্য এক নারীর প্রেমে পড়ে ধর্মান্তরিত হলে চন্দ্রাবতীর জীবন বেদনাময় হয়ে ওঠে।
- অনুতপ্ত জয়চন্দ্র ফিরে এলে তিনি তাকে প্রত্যাখ্যান করেন।
- পরে জয়চন্দ্র নদীতে আত্মহত্যা করলে গভীর শোকে চন্দ্রাবতী পিতার আদেশে রামায়ণ অনুবাদে আত্মনিয়োগ করেন।
- তবে কাব্যটি সম্পূর্ণ করার আগেই তাঁর মৃত্যু ঘটে।
- নয়ান ঘোষ রচিত চন্দ্রাবতী পালায় তাঁর জীবনকাহিনি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।
- দীনেশচন্দ্র সেন ১৯৩২ সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন।
- চন্দ্রাবতীর রামায়ণের প্রধান বৈশিষ্ট্য হলো—
- সীতার দৃষ্টিকোণ থেকে কাহিনির উপস্থাপন এবং
- লৌকিক ও মানবিক অনুভূতির প্রাধান্য।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন