জেনিন শরণার্থী শিবির (Jenin Refugee Camp):- ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরে জেনিন শহরের নিকট এই শিবির অবস্থিত। - এটি ১৯৫৩ সালে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA (United Nations Relief and Works Agency) এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়।
- শিবিরটি মূলত ১৯৪৮ সালের নাকবা (Nakba - "The Catastrophe") নামে পরিচিত ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য গঠিত হয়েছিল।
- বর্তমানে এটি পশ্চিম তীরের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবির এবং প্রায় ১৪,০০০-এর বেশি শরণার্থী এখানে বসবাস করে।
উল্লেখ্য,
- ২০২৫ সালের ২১ জানুয়ারি থেকে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের ফিলিস্তিনি শরণার্থীদের শহর ও শিবিরগুলিতে, বিশেষ করে জেনিন, তুলকারাম এবং তুবাস প্রদেশে 'আয়রন ওয়াল' নামে তাদের সামরিক হামলা জোরদার করেছে।
- এই হামলার উদ্দেশ্য পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা এবং এর উপর পুরো কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।
- উল্লেখ্য, হামলার অংশ হিসেবে ২০০২ সালের পর প্রথমবারের মতো ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
[link]