অর্থনৈতিক সমীক্ষা-২০২৫ অনুসারে বর্তমানে জিডিপি কতটি খাতের মূল্য সংযোজনের ভিত্তিতে প্রাক্কলন করা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯টি
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯টি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• উৎপাদন ভিত্তিতে জিডিপি প্রাক্কলনে অর্থনীতিকে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে—কৃষি, শিল্প ও সেবা।
• ২০০৫-০৬ ভিত্তিবর্ষের জিডিপি ১৫টি খাত নিয়ে গঠিত ছিল।
• কৃষি ও বনজ এবং মৎস্য—এই ২টি খাত নিয়ে বৃহৎ কৃষি খাত গঠিত।
• খনিজ ও খনন, ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং নির্মাণ—এই ৪টি খাত নিয়ে বৃহৎ শিল্প খাত গঠিত।
• পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন মেরামত, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহণ, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, লোক প্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা—এসব খাত নিয়ে বৃহৎ সেবা খাত গঠিত।
• ২০১৫-১৬ ভিত্তিবর্ষের জিডিপিতে বিদ্যমান কয়েকটি খাতের পুনর্বিন্যাস করা হয়েছে।
• ২০১৫-১৬ ভিত্তিবর্ষের জিডিপিতে নতুন খাতসমূহও অন্তর্ভুক্ত করা হয়েছে।
• বর্তমানে জিডিপি ১৯টি খাতের মূল্য সংযোজনের ভিত্তিতে প্রাক্কলন করা হয়।
উল্লেখ্য,
- বর্তমান জিডিপির ভিত্তিবর্ষ ২০২৫-২০২৬।
উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৫।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন