সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। জেলার অন্যান্য উল্লেখযোগ্য দর্শণীয় স্থান - কাপ্তাই লেক, কর্ণফূলী নদী, ঝুলন্তব্রীজ, শুভলং, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, উপজাতী জাদুঘর ইত্যাদি। সূত্রঃ রাঙামাটি জেলা ও সাজেক ইউনিয়ন ওয়েবসাইট।