ওআইসির সদর দপ্তর বা সচিবালয় কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জেদ্দা, সৌদি আরব
সঠিক উত্তর
সঠিক উত্তর: জেদ্দা, সৌদি আরব
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• OIC:
- মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলো ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- এর পর্যবেক্ষক সদস্য ১৭টি।
- এ সংস্থার কেন্দ্রীয় দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- জেরুজালেমের পবিত্র মসজিদুল আল আকসায় অগ্নিসংযোগের ঘটনার পর মুসলিম দেশগুলো মিলিত হয়ে OIC গঠন করে।
- গঠনের সময় এর সদস্য সংখ্যা ছিল মাত্র ২৪টি।
- সর্বশেষ সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে আইভরি কোস্ট।
- বাংলাদেশ ওআইসি-এর ৩২তম সদস্য।
- ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান আয়োজিত দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে।
- ওআইসি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিত্বমূলক সংস্থা।
- এ সংস্থার সরকারি ভাষা হলো আরবি, ইংরেজি ও ফরাসি।
- ওআইসির অধীনে তিনটি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়; এর মধ্যে একটি বাংলাদেশের গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), একটি নাইজারে এবং আরেকটি উগান্ডায় অবস্থিত।
- বর্তমানে ওআইসির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আফ্রিকার দেশ চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।
- তিনি ওআইসির ১২তম মহাসচিব।
- মহাসচিব এর মেয়াদকাল ৫ বছর।
উৎস: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন