♦ডেপুটি স্পীকারঃ - মো. শামসুল হক টুকু এমপি একাদশের পর দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। -দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। -দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে নির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ডেপুটি স্পিকার পদের নির্বাচনে ডেপুটি স্পিকার হিসেবে মো. শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি এবং প্রস্তাবটি সমর্থন করেন মো. মকবুল হোসেন এমপি। - ডেপুটি স্পিকার নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে মো. শামসুল হক টুকু ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হন।