ঐতিহাসিক ‘টঙ্ক আন্দোলন’ মূলত বাংলার কোন অঞ্চলের কৃষকদের দ্বারা পরিচালিত হয়েছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ময়মনসিংহ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ময়মনসিংহ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
টঙ্ক আন্দোলন:
- ঐতিহাসিক ‘টঙ্ক আন্দোলন’ (১৯৪৬-১৯৫০) মূলত অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার যা বর্তমান নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উত্তর সীমান্তবর্তী অঞ্চলে, বিশেষ করে সুসং দুর্গাপুর, কলমাকান্দা, হালুয়াঘাট ও নালিতাবাড়ী এলাকায় হাজং উপজাতিসহ স্থানীয় কৃষকদের দ্বারা পরিচালিত হয়েছিল।
• টঙ্ক আন্দোলনের নেতৃত্বে ছিলেন সুসং-দুর্গাপুরের জমিদার সন্তান কমিউনিস্ট পার্টির নেতা মণি সিংহ। এ আন্দোলন সংগঠিত করে হাজং আদিবাসীরা। টঙ্ক আন্দোলনে যে সকল লড়াকু বীর শহীদ হন, তাদের মধ্যে রাসমণি অন্যতম। তিনিই টঙ্ক আন্দোলনের প্রথম শহিদ।
• টঙ্ক মানে ধান কড়ারী খাজনা। হোক বা না হোক কড়ার মতো ধান দিতে হবে। টঙ্ক জমির ওপর কৃষকদের কোনো স্বত্ব ছিল না। ময়মনসিংহ জেলার উত্তরে কলমাকান্দা, দূর্গাপুর, হালুয়াঘাট, নালিতাবাড়ি, শ্রীবর্দ্দি থানায় এই প্রথা প্রচলিত ছিল। বিশেষ করে সুসং জমিদারি এলাকায় এর প্রচলন ছিল ব্যাপক। টঙ্ক স্থানীয় নাম। এই প্রথা বিভিন্ন নামে ওই সময় পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে প্রচলিত ছিল।
• সুসং জামিদারি এলাকায় যে টঙ্ক ব্যবস্থা ছিল তা ছিল খুবই কঠোর। সোয়া একর জমির জন্য বছরে ধান দিতে হতো সাত থেকে পনের মণ। অথচ ওই সময়ে জোত জমির খাজনা ছিল সোয়া একরে পাঁচ থেকে সাত টাকা মাত্র। তখনকার সময়ে ধানের দর ছিল প্রতিমণ সোয়া দুই টাকা। ফলে প্রতি সোয়া একরে বাড়তি খাজনা দিতে হতো—এগার থেকে প্রায় সতের টাকা। এই প্রথা শুধু জমিদারদের ছিল তা নয়। মধ্যবিত্ত ও মহাজনরাও টঙ্ক প্রথায় লাভবান হতেন। একমাত্র সুসং জমিদাররাই টঙ্ক প্রথায় দুই লক্ষ মণ ধান আদায় করতেন, যা ছিল এক জঘন্যতম সামন্ততান্ত্রিক শোষণ।
• ১৯৪৭ সালে দেশ ভাগের পর কিছুকালের জন্য কৃষকদের আন্দোলন স্তিমিত থাকে। কিন্তু ১৯৪৮ সালের টঙ্ক আন্দোলন আবার জোরদার হয়ে উঠে এবং ১৯৫০ সালে জমিদারি প্রথার বিলোপ সাধন পর্যন্ত অব্যাহত থাকে। পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০-বলে সকল টঙ্ক কৃষককে তাদের দখলীয় জমির স্বাভাবিক মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন