মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? [জুন, ২০২৬]

সঠিক উত্তর

মেহেদী হাসান মিরাজ

সঠিক উত্তর: মেহেদী হাসান মিরাজ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়:
- ২১ বছর পর বছর পর রেকর্ড ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ।
- তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।
- ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে জয়ের পর এই সিরিজেই দলটির বিপক্ষে আরও দুই জয় পেয়েছে বাংলাদেশ।
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
- ২০২৬ সালের জুন মাসে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের এক ঐতিহাসিক রূপকথা তৈরি করে বাংলাদেশ দল।
- প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস (DLS) পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে ঐতিহাসিক সূচনা করে।
- এই ম্যাচে ম্যাচসেরা হন মোসাদ্দেক হোসেন সৈকত।
- দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের রাজকীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হন মুস্তাফিজুর রহমান।
তৃতীয় ওয়ানডে ও শেষ ম্যাচে তীব্র লড়াইয়ের পর অস্ট্রেলিয়া ১ উইকেটে জয় লাভ করে, ফলে সিরিজটি ২-১ ব্যবধানে শেষ হয়।

উল্লেখ্য,
তৃতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ অনুপস্থিত ছিলেন । দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের বাউন্সারে আঘাত পেয়ে তিনি ছিটকে যান। ফলে, তৃতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত।

তথ্যসূত্র: প্রথম আলো ও ESPNcricinfo

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নাজমুল হোসেন শান্ত
  2. লিটন দাস
  3. মেহেদী হাসান মিরাজ সঠিক
  4. তাওহীদ হৃদয়

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড