জাতিসংঘের মূল সংস্থাগুলোর মধ্যে কোনটি নেই?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আন্তর্জাতিক অপরাধ আদালত
সঠিক উত্তর
সঠিক উত্তর: আন্তর্জাতিক অপরাধ আদালত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা,যা জাতিসংঘের মূল সংস্থার অংশ নয়।
জাতিসংঘ:
- জাতিসংঘের সনদ অনুযায়ী, জাতিসংঘের ছয়টি প্রধান সংস্থা (Principal Organs) রয়েছে,
- যা জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য মূল ভূমিকা পালন করে।
- এই সংস্থাগুলো হলো:
- সাধারণ পরিষদ (General Assembly),
- নিরাপত্তা পরিষদ (Security Council),
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council - ECOSOC),
- ট্রাস্টিশিপ কাউন্সিল (Trusteeship Council),
- আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice - ICJ),
- সেক্রেটারিয়েট (Secretariat)।
অন্যদিকে,
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা,যা জাতিসংঘের অংশ নয়।
- ICC জাতিসংঘের কোনো মূল সংস্থা নয় এবং জাতিসংঘের সঙ্গে এর কোনো প্রত্যক্ষ কাঠামোগত সম্পর্ক নেই।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন