কম্পিউটারে গাণিতিক তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে -
সঠিক উত্তর
সঠিক উত্তর: ALU
সঠিক উত্তর
সঠিক উত্তর: ALU
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
গাণিতিক/যুক্তি অংশে(ALU) তিন প্রকারের কাজ সম্পাদিত হয়।
যথা -
১. গাণিতিক কাজ: যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি এ কাজের অন্তর্ভূক্ত। আবার সংখ্যার মধ্যে কোনটি ছোট, কোনটি বড়, না সমান ইত্যদি যাচাই করে দেখার জন্য বিয়োগের সাহায্যে দুইটি সংখ্যার তুলনাও গাণিতিক কাজের অন্তর্ভূক্ত।
২. যুক্তিমূলক কাজ: যুক্তির ভিত্তিতে প্রাপ্ত নির্দেশ অনুযায়ী কাজ সম্পাদন করা এবং সিদ্ধান্তে উপনিত হওয়া এ অংশের কাজ। এ অংশে কাজ সম্পাদিত হওয়ার মূল ভিত্তি হল এবং, অথবা, না, নতুবা ইত্যাদি যুক্তিমূলক নির্দেশ।
৩. তথ্য পরিচালনা: তথ্য প্রক্রিয়াকরণের জন্য তথ্য স্থানান্তর করে কোন কোন রেজিষ্ট্রার শূন্য করে দেওয়াই এ অংশের প্রধান কাজ। রেজিষ্ট্রারে সংরক্ষিত বাইনারী সংখ্যাকে স্থানান্তর করে ডানে বা বামে শুধুমাত্র ১ বিট স্থান পর্যন্ত সরানো যায়।
তথ্যসূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন