মূল বিষয়বস্তুতে যান

‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইটির লেখক কে?

সঠিক উত্তর

আবুল মনসুর আহমদ

সঠিক উত্তর: আবুল মনসুর আহমদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ বইটির লেখক- আবুল মনসুর আহমদ।

• ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’:
- ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ এর লেখক ছিলেন আবুল মনসুর আহমদ। ১৯৬৯ সালে প্রকাশিত হয়ন এটি। এই বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান আমল এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনীতির বিভিন্ন দিকের পাশাপাশি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বিস্তারিতভাবে তুলে ধরেছেন।

---------------------

• আবুল মনসুর আহমদ:
- আবুল মনসুর আহমদ ছিলেন সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও সাহিত্যিক।
- তিনি ১৮৯৮ সালে ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।
- পেশাগত জীবনে তিনি সোলতান, মোহাম্মদী, দি মুসলমান, কৃষক, নবযুগ ও ইত্তেহাদ পত্রিকায় কাজ করেন এবং সাপ্তাহিক সোলতান ও মোহাম্মদীর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন, বিশেষ করে খিলাফত ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।
- সাহিত্য ও সমাজসেবায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার, স্বাধীনতা দিবস পদক এবং নাসিরউদ্দিন স্বর্ণপদকে ভূষিত হন।
- ১৯৭৯ সালের ১৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য ব্যঙ্গরচনা:
- আয়না,
- ফুড কনফারেন্স,
- গালিভারের সফরনামা।

• তাঁর বিখ্যাত স্মৃতিকথা:
- আত্মকথা,
- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর,
- শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু।

• তাঁর রচিত উপন্যাস:
- সত্যমিথ্যা,
- জীবন ক্ষুধা,
- আবে-হায়াৎ।

• আবুল মনসুর রচিত অন্যান্য রচনা:
- বাংলাদেশের কালচার,
- আসমানী পর্দা।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আবুল হাসান
  2. বদরুদ্দীন মোহাম্মদ উমর
  3. আবুল মনসুর আহমদ সঠিক
  4. আবুল ফজল

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল