মূল বিষয়বস্তুতে যান

১ম ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?

সঠিক উত্তর

রিও ডি জেনিরো

সঠিক উত্তর: রিও ডি জেনিরো

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১ম ধরিত্রী সম্মেলন:
- ১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন (UNCED) অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলন ‘আর্থ সামিট’ নামেও পরিচিত।
- ১৯৭২ সালের স্টকহোম মানব পরিবেশ সম্মেলনের ২০ বছর পূর্তি উপলক্ষে এ বৈশ্বিক সম্মেলনের আয়োজন করা হয়।
- বিশ্বের ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
- মানব সমাজের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিবেশের ওপর কী প্রভাব ফেলে, তা এই সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব পায়।
- একই সময়ে রিওতে এনজিওগুলোর একটি ‘গ্লোবাল ফোরাম’ অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে ভবিষ্যৎ ভাবনা তুলে ধরা হয়।
- সম্মেলনে অর্থনীতি, সমাজ ও পরিবেশ—এই তিনটি বিষয়ের পারস্পরিক নির্ভরশীলতার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
- ‘আর্থ সামিট’-এর প্রধান লক্ষ্য ছিল পরিবেশ ও উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য নতুন কর্মপরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন করা।
সম্মেলনে টেকসই উন্নয়নকে বিশ্ববাসীর জন্য অর্জনযোগ্য লক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট। (লিংক)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নিউ ইয়র্ক
  2. জেনেভা
  3. রিও ডি জেনিরো সঠিক
  4. প্যারিস

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল