বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল: - আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ক্রিকেট দল। - তারা টাইগারস নামেও পরিচিত। - বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে। - বাংলাদেশ আইসিসি’র টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট স্ট্যাটাসপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভূক্ত।
⇒ ১৯৭৯ সালে বাংলাদেশ প্রথমবার সুযোগ পায় আইসিসি ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণের। - ১৯৯৭ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দল মালয়েশিয়ায় নিজেদের প্রথম আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল কেনিয়ার বিপক্ষে। - ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ের পরপরই বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে। - এরপর ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ ও ২০০০ সালে হয় টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি।