সৌরজগতের তাপমাত্রা: - প্রতিটি গ্রহের গড় তাপমাত্রা একটি গ্রহ সূর্য থেকে যত দূরে থাকে গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ততই শীতল হতে থাকে। - শুক্র ব্যতিক্রম, কারণ সূর্যের সান্নিধ্য এবং এর ঘন বায়ুমণ্ডল এটিকে আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ করে তোলে।
⇒ আমাদের সৌরজগতের গ্রহগুলির গড় তাপমাত্রা: • শুক্র: ৪৬২° সেলসিয়াস। • বুধ: ৪৩০° সেলসিয়াস। • পৃথিবী: ১৪° সেলসিয়াস। • মঙ্গল: -৬০° সেলসিয়াস। • বৃহস্পতি: -১৪৫° সেলসিয়াস। • শনি: -১৩৮° সেলসিয়াস। • নেপচুন: -২১৪° সেলসিয়াস। • ইউরেনাস: -২২৪° সেলসিয়াস। উল্লেখ্য, ইউরেনাস: - ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ অনেক শীতল। - এই গ্রহের বায়ুতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উপস্থিত হওয়ায় এটিকে সবুজ রঙের দেখা যায়। - তাই একে সবুজ গ্রহ বলা হয়। - এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। - এটি সৌরজগতের শীতলতম গ্রহ। - ইউরেনাসে একদিন সময় লাগে প্রায় ১৭ ঘন্টা। - উইলিয়াম হার্শেল ১৭৮১ সালে গ্রহটি আবিষ্কার করেছিলেন। - ইউরেনাস গ্রহের উপগ্রহ ২৮টি। - এর মধ্যে প্রধান পাঁচটি চাঁদ: মিরান্ডা, এরিয়েল, আমব্রিয়েল, টাইটানিয়া এবং ওবেরন।
অন্যদিকে - - মঙ্গলকে লাল গ্রহ বলে। - গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে। - বুধ হল সূর্যের নিকটতম এবং সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ।