মূল বিষয়বস্তুতে যান

অভিশ্রুতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ কোনটি?

সঠিক উত্তর

মাছুয়া > মেছো

সঠিক উত্তর: মাছুয়া > মেছো

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অভিশ্রুতি:
- অভিশ্রুতি অপনিহিতির পরবর্তী পর্যায়।
- অভিশ্রুতি হলো এমন এক ধরনের ধ্বনি পরিবর্তন, যেখানে অপিনিহিতির ফলে সৃষ্ট ই-ধ্বনি বা উ-ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে শব্দের উচ্চারণ ও রূপে পরিবর্তন ঘটায়।
- এই প্রক্রিয়ায় শব্দটি ধাপে ধাপে নতুন রূপ লাভ করে এবং উচ্চারণ সহজ হয়।
- যেমন—
- মাছুয়া >মাউছ্যা>মেছো,
- মানিয়া → মাইন্যা → মেনে,
- শুনিয়া>শুনে,
- বলিয়া>বলে ।
- করিয়া > কইর‍্যা > করে,
- রাখিয়া >রাইখা >রেখে,
- আজি >আইজ >আজ,
- মানিয়া >মাইন্যা >মেনে,
- দেখিয়া > দেইখ্যা > দেখে,
- গাছুয়া > গাউছ্যা > গেছো,
- বাছিয়া → বাইছ্যা → বেছে।
- উদাহরণগুলোতে দেখা যায়, বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়ে ধ্বনিগত রূপান্তর ঘটিয়েছে।
-----------------------------
অন্যদিকে,
- মাছুয়া >মাউছ্যা, সত্য >সইত্য অপিনিহিতির উদাহরণ।
অপিনিহিতি:
- অপিনিহিতি হলো এমন এক ধ্বনিগত প্রক্রিয়া, যেখানে শব্দের ভেতরে থাকা ই-কার বা উ-কার তার নিজ অবস্থান ত্যাগ করে আগের ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয়।
- এই রীতিতে ধ্বনির স্থানান্তরের ফলে শব্দের উচ্চারণ সহজ ও স্বাভাবিক হয়ে ওঠে।
- পূর্ববঙ্গ, অর্থাৎ বর্তমান বাংলাদেশের কথ্য বাংলায় অপিনিহিতির ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।
- যেমন—
- করিয়া → কইরা,
- সাধু → সাউধ,
- বলিয়া → বইলা,
- দেখিয়া → দেইখা ইত্যাদি।

- ফাল্গুন → ফাগুন- অন্তর্হতির উদাহরণ।
অন্তর্হতি:
- অন্তর্হতি হলো এমন ধ্বনি পরিবর্তন যেখানে কোনো শব্দের মধ্যবর্তী অংশ থেকে একটি ব্যঞ্জনধ্বনি লোপ পায়।
- এতে স্বরধ্বনির পারস্পরিক সংযোগ নয়, বরং ব্যঞ্জনধ্বনির অপসারণই মুখ্য বিষয়।
- যেমন—
- ফলাহার → ফলার,
- আলাহিদা → আলাদা।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মাছুয়া > মেছো সঠিক
  2. মাছুয়া > মাউছ্যা
  3. ফাল্গুন > ফাগুন
  4. সত্য > সইত্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  4. 4

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  5. 5

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল