মেধাবী
Toggle menu

সমাজে মানুষের ভালো-মন্দ আচরণ বিচারের মানদণ্ড কী?

সঠিক উত্তর
সামাজিক মূল্যবোধ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সামাজিক মূল্যবোধ:
- সামাজিক মূল্যবোধ হলো সেই চিন্তা, লক্ষ্য ও উদ্দেশ্য যা মানুষের আচরণ ও কর্মকাণ্ডকে পরিচালনা করে।
- এটি শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলা, সৌজন্য ইত্যাদি গুণাবলির সমষ্টি। সামাজিক মূল্যবোধ সমাজের অধিকাংশ মানুষের বিশ্বাস, আদর্শ এবং নীতির সমষ্টি, যা তারা ভালো মনে করে।

সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য:
- সামাজিক মাপকাঠি: মূল্যবোধ মানুষের কর্মকাণ্ডের ভালো-মন্দ বিচার করার মূল ভিত্তি।
- যোগসূত্র ও সেতুবন্ধন: মূল্যবোধ মানুষকে একত্রিত করে, সমাজের সবাই একসাথে জীবনযাপন করে।
- নৈতিক প্রাধান্য: এটি আইন না হলেও সামাজিক নৈতিকতার ভিত্তিতে কাজ করে।
- স্থান, কাল, পাত্রভেদে বিভিন্নতা: বিভিন্ন সমাজে, দেশ-জাতি বা সময় অনুযায়ী মূল্যবোধের পার্থক্য হতে পারে।
- বৈচিত্রময়তা ও আপেক্ষিকতা: মূল্যবোধ পরিবর্তনশীল এবং আপেক্ষিক; যা আজ ভালো মনে হয়, তা কাল নাও হতে পারে।
- পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা: সমাজের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধও পরিবর্তিত হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১মপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সামাজিক মূল্যবোধ সঠিক
সামাজিক ন্যায়বিচার
গণতান্ত্রিক মূল্যবোধ
পারিবারিক মূল্যবোধ

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড