যুক্তফ্রন্ট গঠন - যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল। - যুক্তফ্রন্ট চারটি দল নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠিত হয়। - দলগুলো হচ্ছে: • আওয়ামী মুসলিম লীগ (১৯৪৯ সালে সোহরাওয়ার্দী কর্তৃক প্রতিষ্ঠিত)। • নেজাম-ই-ইসলামী (মাওলানা আতহার আলীর নেতৃত্বাধীন)। • কৃষক-শ্রমিক পার্টি (১৯৫৩ সালে শেরে বাংলা কর্তৃক প্রতিষ্ঠি... • গণতন্ত্রী দল (হাজী দানেশের নেতৃত্বাধীন)। - যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। - নির্বাচনী ইশতেহার ছিল ২১ দফা। - নির্বাচন ১৯৫৪ সালের ৮-১২ মার্চ তারিখে অনুষ্ঠিত হয়। - এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
উৎস: ইতিহাস, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।