২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আর্জেন্টিনা
সঠিক উত্তর
সঠিক উত্তর: আর্জেন্টিনা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে গম আমদানিতে শীর্ষ দেশ আর্জেন্টিনা।
- ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশে ৭৪ লাখ ৩৪ হাজার টন গম আমদানি হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
- আগের অর্থবছরের তুলনায় গম আমদানি ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
- প্রথমবারের মতো আর্জেন্টিনা বাংলাদেশে গম আমদানির শীর্ষ উৎসদেশে পরিণত হয়েছে।
- সদ্য সমাপ্ত অর্থবছরে আর্জেন্টিনা থেকে ২২ লাখ টন গম আমদানি করা হয়েছে, যা মোট আমদানির প্রায় ৩০ শতাংশ।
- একই সময়ে কানাডা থেকে ১৬ লাখ ৭০ হাজার টন গম আমদানি হয়েছে, যা মোট আমদানির প্রায় ২২.৫ শতাংশ।
- রাশিয়া থেকে ১৬ লাখ ৭৯ হাজার টন গম এসেছে, যা মোট আমদানির প্রায় ২৩ শতাংশ।
- রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর সরবরাহ অনিশ্চিত হওয়ায় বাংলাদেশ বিকল্প উৎস থেকে গম আমদানি বাড়াতে শুরু করে।
- এর ফলে আর্জেন্টিনা ধীরে ধীরে বাংলাদেশের প্রধান গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
- গত অর্থবছরে ৪৬টি বাংলাদেশি প্রতিষ্ঠান আর্জেন্টিনা থেকে গম আমদানি করেছে।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন