মূল বিষয়বস্তুতে যান

'ফুটবল যুদ্ধ' কোন দু'টি দেশের মধ্যে সংঘটিত হয়?

সঠিক উত্তর

এলসালভাদর-হন্ডুরাস

সঠিক উত্তর: এলসালভাদর-হন্ডুরাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ফুটবল যুদ্ধ:
- ফুটবল যুদ্ধ বা ১০০ ঘণ্টার যুদ্ধ ছিল ১৪–১৮ জুলাই ১৯৬৯ পর্যন্ত মধ্য আমেরিকার হন্ডুরাস ও এল সালভাদর-এর মধ্যে সংঘটিত একটি স্বল্পস্থায়ী কিন্তু তীব্র যুদ্ধ।
- নামটি ফুটবল যুদ্ধ হলেও এর প্রকৃত কারণ ছিল ভূমি-সংক্রান্ত বিরোধ, সীমান্ত সমস্যা, অভিবাসন সংকট এবং রাজনৈতিক উত্তেজনা।
- ২০শ শতকের শুরু থেকে ভূমির অভাবে প্রায় ৩ লাখ সালভাদোরীয় নাগরিক হন্ডুরাসে গিয়ে বসতি স্থাপন ও কৃষিকাজ শুরু করেন।
- পরে হন্ডুরাসে ভূমি সংস্কার ও জাতীয়তাবাদী নীতির কারণে হাজার হাজার সালভাদোরীয়কে দেশছাড়া করা হলে দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি ঘটে।
- একই সঙ্গে ফনসেকা উপসাগর-এর দ্বীপ ও সামুদ্রিক সীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধও সংঘাতকে আরও জটিল করে তোলে।
- ১৯৭০ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত তিনটি ফুটবল ম্যাচ উগ্র জাতীয়তাবাদকে উসকে দেয় এবং পরিস্থিতিকে বিস্ফোরণমুখী করে।
- প্রথম ম্যাচে হন্ডুরাস, দ্বিতীয় ম্যাচে এল সালভাদর জয়ী হয়; এরপর নিরপেক্ষ ভেন্যু মেক্সিকো সিটি-তে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে অতিরিক্ত সময়ে এল সালভাদর বিজয়ী হয়।
- তৃতীয় ম্যাচের আগেই দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং একে অপরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে।
- ১৪ জুলাই ১৯৬৯ সালে এল সালভাদরের বিমানবাহিনী হন্ডুরাসে হামলা চালালে যুদ্ধ শুরু হয়; ১৮ জুলাই যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সংঘাতের সমাপ্তি ঘটে।
- ইতিহাসবিদদের মতে, ফুটবল ম্যাচগুলো যুদ্ধের মূল কারণ ছিল না; বরং দীর্ঘদিনের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিরোধের আগুনে সেগুলো শুধু অনুঘটকের ভূমিকা পালন করেছিল।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ব্রাজিল-আর্জেন্টিনা
  2. এলসালভাদর-হন্ডুরাস সঠিক
  3. অস্ট্রিয়া-হাঙ্গেরি
  4. নেদারল্যান্ড-বেলজিয়াম

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল