‘সাহিত্যপত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিষ্ণু দে
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিষ্ণু দে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘সাহিত্যপত্র’ (১৯৪৮) পত্রিকার সম্পাদক ছিলেন- বিষ্ণু দে।
-------
• বিষ্ণু দে:
- বিষ্ণু দে ছিলেন একজন প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী,
- তিনি ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা অবিনাশচন্দ্র দে ছিলেন অ্যাটর্নি।
- তাঁর শিক্ষা জীবন কেটেছে কলকাতার মিত্র ইনস্টিটিউট ও সংস্কৃত কলেজিয়েট স্কুলে।
- তিনি পঞ্চপান্ডবদের মধ্যকার একজন।
- তিনি ‘পরিচয়’ (১৯৩১–১৯৪৭) পত্রিকার সম্পাদকমণ্ডলীর একজন সদস্য ছিলেন।
- পরবর্তীতে তাঁর সম্পাদনায় প্রকাশিত অপর পত্রিকা হলো ‘সাহিত্যপত্র’ (১৯৪৮)।
- তিনি ১৯৮২ সালের ৩ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।
- বিষ্ণু দে’র উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:
• উর্বশী ও আর্টেমিস,
• চোরাবালি,
• সাত ভাই চম্পা,
• রুচি ও প্রগতি,
• সাহিত্যের ভবিষ্যৎ,
• নাম রেখেছি কোমল গান্ধার,
• তুমি শুধু পঁচিশে বৈশাখ,
• স্মৃতি সত্তা ভবিষ্যত,
• রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা,
• মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা,
• In the Sun and the Rain,
• উত্তরে থাকো মৌন,
• সেকাল থেকে একাল,
• আমার হৃদয়ে বাঁচো।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন