'গোল্ড কার্ড' ভিসা:- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'গোল্ড কার্ড' ভিসা নামে নতুন একটি প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন। - পাঁচ মিলিয়ন বা ৫০ লাখ ডলার খরচ করে সম্পদশালী বিদেশি নাগরিকরা এই ভিসা পাবেন এবং তা স্থায়ীভাবে তাদের যুক্তরাষ্ট্রে বসবাস ও নাগরিকত্বের সুযোগ তৈরি করবে।
- প্রস্তাবিত নতুন "গোল্ড কার্ড" বর্তমান 'ইবি-ফাইভ' বিনিয়োগ ভিসা প্রকল্পের পরিবর্তে চালু করা হবে।
- ইবি-ফাইভ ভিসা সাধারণত বিদেশি বিনিয়োগকারীদের জন্য সীমিত সংখ্যায় দেয়া হয়।
- তবে ট্রাম্প প্রস্তাব করেছেন যে সরকার এক কোটি 'গোল্ড কার্ড' বিক্রি করে দেশটির বাজেট ঘাটতি কমাতে পারে।
উল্লেখ্য,
- ১৯৯০ সালে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইবি-ফাইভ প্রকল্প চালু করে।
- এর মাধ্যমে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১০টি কর্মসংস্থান সৃষ্টি করে এমন ব্যবসায় প্রায় দশ লাখ ডলার বিনিয়োগ করে নাগরিকত্বের যোগ্যতা অর্জন করে।
- প্রতি বছর ইবি-ফাইভ প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ভিসা দেওয়া হয়।
- এই প্রকল্পের আওতায় বিনিয়োগকারীরা সঙ্গে সঙ্গেই গ্রিন কার্ড পান, যা ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথ তৈরি করে।
তথ্যসূত্র- বিবিসি রিপোর্ট।
[link]