বরেন্দ্র: - বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। - এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। - পুন্ড্রের একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। - বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।
উল্লেখ্য, - অনুমান করা যায় ঢাকা-ফরিদপুর-বরিশাল এলাকা নাব্য বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। - বাংলায় মুসলমান শাসনামলের প্রাথমিক পর্যায়ে 'বঙ্গ' বলে বাংলার দক্ষিণ ও দক্ষিণপূর্ব অংশকেই বুঝানো হতো। - গাজীপুর কাপাসিয়া জনপদের অন্তর্ভুক্ত ছিল ( কাপাসিয়া উপজেলা ওয়েবসাইট)।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি।