ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিটি আনুষ্ঠানিকভাবে কোন দেশে স্বাক্ষরিত হবে? [জুন, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুইজারল্যান্ড
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুইজারল্যান্ড
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক ও শান্তিচুক্তি:
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (MoU) ও শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- নিরাপত্তা ও কৌশলগত কারণে সুইজারল্যান্ডের লিউসার্ন শহরের নিকটবর্তী এই পার্বত্য রিসোর্টটিকে চূড়ান্ত ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে।
- চুক্তি স্বাক্ষরের তারিখ: আগামী ১৯ জুন ২০২৬, শুক্রবার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।
- মধ্যস্থতাকারী দেশ: পাকিস্তান।
- মূল উদ্দেশ্য: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান ঘটানো, কৌশলগত 'হরমুজ প্রণালি' বাণিজ্যিক জাহাজের জন্য পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া।
উল্লেখ্য,
এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর, আগামী ৬০ দিনের মধ্যে দুই পক্ষ সুইজারল্যান্ডের জেনেভায় পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো নিয়ে চূড়ান্ত স্থায়ী চুক্তির লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাবে।
তথ্যসূত্র: সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় ও আল জাজিরা।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন