কিশোর পত্রিকা 'বালক' প্রতিষ্ঠা কার অমর কীর্তি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: স্বর্ণকুমারী দেবী
সঠিক উত্তর
সঠিক উত্তর: স্বর্ণকুমারী দেবী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বালক পত্রিকা:
- কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক বাংলা ভাষার প্রাচীন ও জনপ্রিয় পারিবারিক কিশোর মাসিক পত্রিকা।
- এটি ১২৯২ বঙ্গাব্দের বৈশাখ মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌদি জ্ঞানদানন্দিনী দেবীর সম্পাদনায় যাত্রা শুরু করে।
- এর ব্যবস্থাপনায় সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুর যুক্ত ছিলেন।
- পত্রিকার মূল উদ্দেশ্য ছিল ঠাকুরবাড়ির ছোট ছেলেমেয়েদের লেখা প্রকাশ করা এবং তৎকালীন হিন্দু নারীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা।
- প্রায় এক বছর পর, ১২৯৩ বঙ্গাব্দে বালক পত্রিকা ভারতী পত্রিকার সাথে একত্রিত হয়।
- এই যুগ্ম-পত্রিকার নাম হয় ভারতী ও বালক।
- এই পর্যায়ে স্বর্ণকুমারী দেবী ( তৎকালীন ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন) বালক পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন।
- যুগ্মভাবে প্রকাশিত এই বালক-এর আয়ুষ্কাল ছিল সাত বছর, যা শিশুসাহিত্য রচনার ক্ষেত্রে বাংলায় একটি উল্লেখযোগ্য জাগরণ সৃষ্টি করেছিল।
---------------------------
• স্বর্ণকুমারী দেবী:
- স্বর্ণকুমারী দেবী (১৮৫৫-১৯৩২) ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম প্রজন্মের একজন উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক।
- স্বর্ণকুমারী দেবী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক।
- তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সদস্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন ছিলেন।
- স্বর্ণকুমারী দেবী কবি, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ ও সমাজ সংস্কারক হিসেবে খ্যাতি অর্জন করেন।
- তিনি ‘দীপনির্বাণ’ নামে প্রথম বাংলা উপন্যাস রচনা করেন, যা তাকে প্রথম বাংলা মহিলা ঔপন্যাসিক হিসেবে পরিচিতি দেয়।
- এছাড়াও কবিতা, নাটক ও প্রবন্ধ লিখেছেন।
- তিনি বিখ্যাত সাহিত্য পত্রিকা ভারতী-এর সম্পাদনা করেছিলেন প্রায় এক দশক ধরে।
- এছাড়া তিনি বিজ্ঞান বিষয়ক রচনার অগ্রদূত ছিলেন।
- নারীদের সৃজনশীলতা ও সহায়তার জন্য তিনি সখী সমিতি নামক একটি সংগঠনও প্রতিষ্ঠা করেছিলেন।
• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- দীপনির্বাণ;
- ছিন্নমুকুল;
- মালতী;
- মিবাররাজ।
------------------------
উৎস:
‘বালক’ পত্রিকা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন