মূল বিষয়বস্তুতে যান

‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের কবিতাগুলো প্রধানত কোন প্রেক্ষাপটে রচিত?

সঠিক উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাজ

সঠিক উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাজ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের কবিতাগুলো প্রধানত দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাজের প্রেক্ষাপটে রচিত।
------------
• সাত সাগরের মাঝি:
- ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি (১৯৪৪)।
- এটি বাংলা কবিতার ধারায় চল্লিশের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এবং তাঁর প্রথম প্রকাশিত কাব্যসংকলন।
- এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা স্থান পেয়েছে।
- গ্রন্থের শেষ কবিতাটির নামও সাত সাগরের মাঝি।
- এর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে সিন্দবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ এবং দরিয়ার শেষরাত্রি।
- কবিতাগুলো ১৯৪৩–১৯৪৪ সালের মধ্যে রচিত হয়।
- এই কাব্যগ্রন্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সমাজের অস্থিরতা ও মানবিক সংকটের চিত্র যেমন পাওয়া যায়, তেমনি মুসলিম জাগরণের ভাবনাও স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে।
- এজন্য কবি আরব্য উপন্যাস, ইরান-আরবের ইতিহাস ও সংস্কৃতি থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছেন।
----------------
• ফররুখ আহমদ:
- ফররুখ আহমদ ছিলেন একজন কবি ও শিশুসাহিত্যিক।
- তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ছাত্রজীবনে কবিতা রচনা শুরু করেন এবং বামপন্থী রাজনীতি ও মানবতাবাদের প্রতি আকৃষ্ট ছিলেন।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রতি তিনি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেছিলেন।
- ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় তাঁর মৃত্যু হয়।

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মুক্তিযুদ্ধ
  2. ভাষা আন্দোলন
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সমাজ সঠিক
  4. রোমান্টিক প্রেম

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল