মূল বিষয়বস্তুতে যান

কোনটির অভাবে দেহে রক্তশুন্যতা দেখা দেয়?

সঠিক উত্তর

ভিটামিন বি-১২

সঠিক উত্তর: ভিটামিন বি-১২

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

দেহে ভিটামিন বি-১২ এর অভাব ঘটলে দেহে রক্তশুন্যতা দেখা যায়।

- রক্তের হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেলে তাকে বলা হয় এনিমিয়া বা রক্তশূন্যতা।
- হিমোগ্লোবিন হলো রক্তের একটি বিশেষ রঞ্জক পদার্থ, এর প্রধান কাজ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করা।
- হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকায় থাকে, এতে লোহিত রক্ত কণিকা কমে গিয়েও রক্তশূন্যতা হতে পারে।
- রক্তশূন্যতা মূলত হয় রক্তের লাল/লোহিত কণিকা তৈরিতে ঘাটতি হলে অথবা লোহিত কণিকা অতিরিক্ত হ্রাস পেলে।

লোহিত কণিকা উৎপাদন হ্রাস হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে:
১. গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব, যেমন, আয়রন, ভিটামিন B12 বা ফোলেট, যা লাল রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে।
২. কিডনির রোগ।
৩. কয়েক ধরনের ক্যান্সার, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা এবং মাল্টিপল মায়োলোমা।
৪. অটোইমিউন রোগ যেমন লুপাস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস যাতে রোগ প্রতিরোধকারী কোষগুলো আপন দেহকেই আক্রমণ করে।
৫. নির্দিষ্ট ধরনের সংক্রমণ, যেমন এইচআইভি এবং যক্ষ্মা।
৬. থাইরয়েডের সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম।
৭. অন্ত্রে প্রদাহের রোগ যেমন আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ।
৮. অস্থিমজ্জা থেকে রক্ত কণিকা তৈরি বন্ধ হয়ে যাওয়া বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া।
৯. নির্দিষ্ট ধরনের ওষুধ সেবন বা চিকিৎসা নেওয়া, বিশেষ করে ক্যান্সারের জন্য কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি।
১০. বিষাক্ত পদার্থ যেমন সীসার সংস্পর্শে আসা।
১১. কিছু জেনেটিক রোগ।

সূত্র- ১০১ পৃষ্ঠা, জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং করোনা ইনফো ওয়েবসাইট [লিঙ্ক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ভিটামিন এ
  2. ভিটামিন ডি
  3. ভিটামিন বি-১২ সঠিক
  4. ভিটামিন সি

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল