স্পিকার: - সাংবিধানিক অধিকার অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি স্পিকার। - স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা। - স্পিকার হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। - স্পিকার সংসদ অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন। - তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন। - কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে সভাধ্যক্ষবরখাস্ত করতে পারেন। - তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন। - অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও স্পিকার স্থির করেন। - তিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, - বর্তমানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।